এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

শনিবার, ৯ মার্চ, ২০১৩

কবির মৃত্যু

এই মৃত্যুপুরীতে বসে কবিতা লিখবো 
এতটা নৃশংস তো আমি নই ! 
জাননা , 
কবিতা লিখতে লাগে একটা কোমল হৃদয় ! 
একটা স্বপ্নবিলাসি মন ! 
আজ আর কোনটিই নেই আমার । 

যেখানে ফাগুন এলে 
কোকিলের কুহুতানের বদলে শোনা যায় মুহুর্মূহু গুলির আওয়াজ 
মানুষের আর্তনাদ 
যেখানে ফাগুন এলে 
শিমুল কৃষ্ণচূড়ার চেয়ে বেশি লাল হয়ে ওঠে রাজপথ 
সেখানে কোন কোমল হৃদয় বাঁচতে পারে ? 
এই মৃত্যুপুরীতে বসে কবিতা লিখবো 
এতটা নৃশংস তো আমি নই ! 

এসময় 
কবিতার খাতাটাকে মনে হয় 
একটা রক্তাক্ত জ্যান্ত মানুষ 
কলমটা যেন এক ঘাতক বন্দুক 
কালি যেন রক্তের ফোয়ারা ! 
কবিতা যদি লিখতেই বলো আমায় 
সে হবে আরেক ধ্বংসযজ্ঞ । 
বুকভাঙা বেদনার ইতিহাস । 

এই মৃত্যুপুরীতে বসে কবিতা লিখবো 
এতটা নৃশংস তো আমি নই ! 


শনিবার, মার্চ 9, 2013

http://www.facebook.com/notes/muhsin-abdullah-mu/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81/10151346656037358

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন