এক রৌদ্রোজ্বল বিকেলে...

এক রৌদ্রোজ্বল বিকেলে...
সোহরাওয়ার্দী উদ্যানে

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

হোলিখেলা !



ছোটবেলা থেকে 
খুব শখ ছিল একদিন ‘হোলিখেলা’ দেখবো 
ক্রিকেট ফুটবল হাডুডু গোল্লাছুট খেলেছি 
খেলেছি দাড়িয়াবান্ধা , ছি-বুড়িও 
রেসলিং কুস্তি জব্বারের বলিখেলা দেখেছি । কোনদিন
‘হোলিখেলা’ দেখিনি ! 

তারপর । তারপর । তারপর  ।
আমি বড় হলাম – বাড়লো বয়স । পোক্ত হলো নিউরনের
সিন্যাপ্টিক জাংশনগুলো । আর অবাক হয়ে দেখতে লাগলাম
‘হোলিখেলা’ ।
এ খেলায় কারো হাতে থাকে বন্দুক-বোমা-বেয়নেট 
কেউ থাকে খালি হাতে । তারপর 
লাল লাল রক্তে ভিজে যায় মাঠ-ঘাট-প্রান্তর-রাজপথ । খেলাশেষে 
পড়ে থাকে মানুষের নিষ্প্রাণ শবদেহ,
যেখানে সেখানে !

আমি দেখেছি ‘হোলিখেলা’ ফিলিস্তিন-গুজরাট-আরাকানে 
দেখছি আজো এই বাংলায় । দিনের পর দিন  
এখানে চলছে রক্তের হোলিখেলার টেস্ট ম্যাচ  ! 

ক্রিকেটের টেস্ট ম্যাচও একদিন শেষ হয়ে যায় 
হোলিখেলার যেন কোন শেষ নেই ! 
-(হোলিখেলা/০৭-১২-২০১৩)
https://www.facebook.com/muhsin.abdullahmu/posts/10200569134824740

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন